রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালের সামনে নেতা সমর্থনে স্লোগান, বিএনপি কর্মীদের দলীয় নির্দেশনা অমান্য
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি কমছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে, যদিও দল নিজস্ব নির্দেশনা দিয়েছে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

দেখা যায় নেতাকর্মীরা বিভিন্ন নেতার নামে অনবরত স্লোগান দিচ্ছেন। তাদের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড । শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নেতা-কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, সকালে তুলনামূলকভাবে ভিড় কম থাকলেও বিকেলের দিকে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।


নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণও এ অবস্থায় হাসপাতাল এলাকায় ভিড় করেছেন। এর ফলে আশপাশে তীব্র যানজট তৈরি হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, “দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার কারণে এ ভিড় তৈরি হয়েছে। তবে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রমে যেন কোনো সমস্যা না হয়, তাই নেতা-কর্মীদের ভিড় কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও জনসমাগম এখনও কমছে না।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝