বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নেতাকর্মীদের হাসপাতালে জমায়েত না হওয়ার আহ্বান বিএনপির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১২৫)
X

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। 

এই ভিড়ের কারণে তার চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে দলীয় কর্তৃপক্ষ। এ জন্য নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।


শনিবার (২৯ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন সেখানে ভিড় করছেন, যা দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফল। তবে এই ভিড়ের কারণে দেশনেত্রীসহ হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে।

এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ সকল শুভাকাঙ্ক্ষীকে এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝