রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমাজে শান্তি বজায় রাখতে প্রতিহিংসা ত্যাগ করতে হবে: ফখরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ১০৮)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি মনে করি সারাদেশে বাউলদের ওপর হামলা একটি নেক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের আবহমানের সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি। 

বাউলরা সারাদেশে মাঠে-ঘাটে প্রান্তরে গান গেয়ে বেড়ায়, তাদের ওপরে এসব হামলা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয়, এ ধরনের প্রতিহিংসার পথ বেছে নেয়া কারও জন্যই কাম্য নয়। আমরা অবশ্যই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরসনের দাবি জানাই।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাম্প্রতিক সময়ে দেশে ঘনঘন অগ্নিকাণ্ডের বিষয়ে তার কাছে জানতে চাইলে  মির্জা ফখরুল বলেন, আমি এগুলোকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি না বরং আমি মনে করি আমাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে যেমন কলকারখানা, গার্মেন্টস এসবের যারা দায়িত্বে রয়েছেন তাদের অবশ্যই নেগলেন্সি রয়েছে। 


অগ্নি নির্বাপন ব্যবস্থার অপ্রতুলতা এবং আইন না মেনে চলা। সবকিছু মিলিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ক্ষেত্রে মনে হয় যদি সত্যিকারের আইনের প্রয়োগ হয়, এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে খুব সহজেই এসব এভোয়েড করা সম্ভব হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে কিছু আসনে এখনও বিএনপির প্রার্থী না দেয়ার বিষয়ে ফখরুল বলেন, আমরা খুব শীঘ্রই বাকি আসনগুলোতেও মনোনয়ন দেব। দেশবাসী তা দেখতে পারবে। আমরা যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝