রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারজিস পঞ্চগড়বাসীকে ‘দুটি সুখবর’ দিলেন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৫:২৬ পিএম  (ভিজিট : ৮০)
X


নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি গুরুত্বপূর্ণ সুখবর’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সুখবর দেন।

সারজিস আলম তার পোস্টে,‘পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর লেখেন;

১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।’

এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্ট, রিআকশনে ভরে যায় পোস্টটি। শেয়ারও হয় শতশত বার। 

মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামের একজন লিখেছেন, ‘অনেক অনেক খুশির খবর। খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।

সুলতানা ইসলাম নামের একজন লিখেছেন, ‘প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমনই ফল পাবে, অপেক্ষা শুধু সময়ের!’
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝