রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতি কলঙ্কমুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে: আখতার হোসেন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৯৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের জন্য ইতিবাচক। তিনি বলেন, “এবার জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের প্রসঙ্গে আখতার হোসেন এসব মন্তব্য করেন।


তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমরা তা স্বাগত জানাই।”

এছাড়া, এনসিপির এই নেতা উল্লেখ করেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। তিনি বলেন, “জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা আছে। সরকারকে তা জাতির সামনে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। তারপরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।”

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝