রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন প্রক্রিয়ায় ইসির কর্মকর্তাদের ভূমিকা বাড়ানোর প্রস্তাব দিল বিএনপি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ৯৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাব দিয়েছে, যাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে বিএনপি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, বাসদ (মার্ক্সবাদী) ও রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “একবার সাহস করে সিদ্ধান্ত নিন যে রিটার্নিং অফিসার আপনারা নির্বাচন কমিশন থেকে রাখবেন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারও ইসির ডেডিকেটেড লোক হবেন। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”


তিনি আরও বলেন, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবের কারণে ডিসি, ইউএনও, এসপি ও ওসি দিয়ে নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। বিএনপি চান, এই প্রক্রিয়া থেকে বের হয়ে ইসি স্বতন্ত্রভাবে ভোট পরিচালনা করবে।

মঈন খান ইসিকে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, সরকার যদি ইসিকে নিয়ন্ত্রণ করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। সংলাপে বিএনপি নিশ্চিত করেছে যে তারা নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝