বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নির্বাচনি প্রচারণায় তারেক ও জিয়ার ছবি বর্জনের সুপারিশ এনসিপির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১২১)
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি প্রচারে দলীয় প্রধানের পরিবর্তে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার না করার সুপারিশ করেছে নির্বাচন কমিশনকে (ইসি)।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে বসে দলটির নেতারা এ দাবি জানান। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি না রাখার বিধান স্বাগত। এখন খালেদা জিয়া বিএনপির প্রধান, তারেক রহমান বা জিয়ার ছবি ব্যবহার করলে ইসির ব্যবস্থা নেওয়া উচিত।


তিনি বলেন, বিলবোর্ড ও প্রচারের খরচ অত্যধিক এবং আইনের ভেতরে কিছু অস্পষ্টতা রয়েছে, যা বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে মেটা ও টিকটকের সঙ্গে সমন্বয় করার কথা বলেন।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতিটি দল যেন নিজের প্রতীক ব্যবহার করেই ভোটের প্রচার চালাতে পারে এবং দায়িত্বশীল কর্মকর্তা থাকলে কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন হবে।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝