সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দাউদ ইব্রাহিমের পার্টিতে দুই বলিউড তারকা, নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১২৯)
X

মুম্বাই পুলিশ সম্প্রতি এক বড় মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে, যেখানে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং নোরা ফাতেহির নামও উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বহু পরিচিত ব্যক্তি এ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় মোহাম্মদ সালিম মোহাম্মদ সুহাইল শেখ, যাকে ‘ল্যাভিশ’ নামে চেনা যায়, স্বীকার করেছেন যে তিনি ভারত ও বিদেশে অভিজাত পার্টিতে মাদক সরবরাহ করতেন। এই পার্টিগুলোতে ফ্যাশন ও চলচ্চিত্র জগতের নামকরা তারকারা উপস্থিত থাকতেন। বিশেষ করে এই পার্টিতে দাউদ ইব্রাহিমের আত্মীয় আলিশাহ পারকারও ছিলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ইন্ডিয়া টুডে-র হাতে আসা নথি অনুযায়ী, পুরো অপারেশনটি দুবাই থেকে পরিচালিত হতো। সালিমের ছেলে তাহের দোলা এই মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয়েছে এবং তিনি পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। নথিতে আরও উল্লেখ আছে, বিলাসবহুল পার্টিগুলোতে অভিনেতা, মডেল, র‌্যাপার, চলচ্চিত্র নির্মাতা এবং দাউদ ইব্রাহিমের আত্মীয়রা নিয়মিত উপস্থিত থাকতেন।

অভিযোগ সামনে আসতেই বলিউডে তোলপাড় শুরু হয়েছে। নোরা ফাতেহি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, ‘আমাকে সহজ লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এমন ভিত্তিহীন অভিযোগে আমি খুবই ক্ষুব্ধ।’

পিটিআইকে পুলিশ জানিয়েছে, এই তদন্ত এখনো চলমান। যারা পার্টিতে যুক্ত ছিলেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সূত্রগুলো বলছে, এই মাদকচক্র শুধু দেশেই সীমিত ছিল না, বিদেশে অনেক বিলাসবহুল পার্টির আয়োজনও করা হতো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝