রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তফসিলের আগে দেশে ফিরলে ভোটার হবেন তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ৮:৪৪ পিএম  (ভিজিট : ১২০)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি (নভেম্বর) মাসের শেষে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা। দেশে ফিরে ভোটার হওয়ার কথা রয়েছে তার।

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে দেশে এসে ভোটার হতে হলে তারেক রহমানকে তফসিলের আগেই ফিরতে হবে।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা করা হয়। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন লন্ডনে। ফলে ভোটার হতে পারেননি তারা। জুবাইদা কয়েক মাস আগে ভোটার হলেও দেশে না ফেরায় এখনো ভোটার নন তারেক। লন্ডনেও তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেননি বলে নিশ্চিত হওয়া গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তারেক রহমানকে অবশ্যই ছবিসহ জাতীয় পরিচয়পত্র করা লাগবে। সে অনুযায়ী তিনি ভোটার হবেন। তফসিল ঘোষণার আগে যদি তিনি দেশে ফিরে ভোটার না হন তাহলে আইনি জটিলতায় পড়বেন। তফসিল হলে সব ধরনের মাইগ্রেশন ও ভোটার কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া কোর্ট থেকে ডিক্লারেশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনার একমত হলেই তফসিলের পরে কাউকে ভোটার করা যায়। তবে সে প্রক্রিয়া অনেক জটিল। সহজ ও সাধারণভাবে তারেক রহমান ভোটার হতে চাইলে অবশ্যই তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘তারেক রহমান দেশে এসে ভোটার হতে চাইলে তফসিলের আগেই ফিরতে হবে। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে। তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি লন্ডনে ভোটার হবেন না। বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে আমাদের জানিয়েছেন।’

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝