সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আত্মসমর্পণ করে আদালতে হাজির, জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন ও তার ভাই
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:১১ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ৮:৩০ পিএম  (ভিজিট : ১৫২)
X

আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।  আজ রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতে উপস্থিত ছিলেন তাদের আইনজীবী তুহিন হাওলাদার, যিনি জামিনের আবেদন করেন। এর আগে, গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ ধার্য হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, আমিরুল ইসলাম দীর্ঘদিনের পরিচয়ের কারণে মেহজাবীন চৌধুরীকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে নগদ এবং বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা দিয়েছেন। তবে মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায়, আমিরুল বিভিন্নবার টাকা চাইলে তারা “আজকে দিবো, কালকে দিবো” বলে সময় টেনেছেন।

পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে টাকা চাইতে গেলে, আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। ওইদিন সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।” – এভাবে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

পরবর্তীতে আমিরুল ইসলাম ভাটারা থানায় যোগাযোগ করলে, পুলিশ তাকে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। এ ঘটনার পর ২৪ মার্চ আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝