রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ বিরোধী যৌথ আন্দোলনে আবারও নামছে ৮ দল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১০৫)
X

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে আবারও মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। 

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াতসহ আট দল এর আগেও মাঠে ছিল। আগামীকালও থাকবে।

সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করার আহ্বান জানি তিনি বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন আমাদের শীর্ষ নেতারা। সেই পর্যালোচনায় এসেছে, এই ভাষণে জনআকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে। 

আট দলের আংশিক দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, সেটা সম্পন্ন হওয়ায় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।     

গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে আট দলের নেতারা বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদেরকে প্রত্যাখান করবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝