রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা ঠেকাবেন আইনশৃঙ্খলা বাহিনী: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ৮:৩৫ পিএম  (ভিজিট : ৭৯)
X

আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করবেন । এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকানোর দায়িত্ব  আইনশৃঙ্খলা বাহিনীর । এই কাজ  কোন রাজনৈতিক দলের না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

সাংবাদিকরা বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতার কাছে প্রশ্ন ছিল- আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে করণীয় কী?

জবাবে সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, ‘বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। আর রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। এটা ওদের ওপর ছেড়ে দেন। 

আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম। আশা করি, একটা নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আগামী দিনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে যাচ্ছি- সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস।’

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝