রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সনদের বাইরে পদক্ষেপের জন্য দায়ভার নিচ্ছে না বিএনপি: আমীর খসরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ৯৮)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, ‘কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু।’আমীর খসরু বলেন, ‘সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায়। সব দেশই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ।’

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝