রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশ ছেড়ে পালিয়েছে স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ: এটিএম আজহারুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম   (ভিজিট : ১১৬)
X

স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। বুধবার (১২ নভেম্বর) ফেনীর দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল বলেন, “আমাদের ছয় নেতাকে শহীদ করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি সারাবিশ্বে ১০০ স্কলারের একজন, তাকেও হত্যা করা হয়েছিল। যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতা বিরোধী। তারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদে ঐক্যমত্য পোষণ করা হলেও বাস্তবায়নে সমস্যা দেখা দিলে, তার দায়ে দায়ী থাকবে সেই দল। গণভোট এখনই আয়োজন করা হোক। যারা নির্বাচন চান না বলে দাবি করছে, তারা মিথ্যা বলছে।”

সভায় উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিন, ফেনী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী-৩ আসনের মনোনীত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

সভার সঞ্চালক ছিলেন দাগনভুঞা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু সাঈদ কামরুজ্জামান, এবং বক্তব্য রাখেন সাবেক উপজেলা জামায়াত আমির এস এম নূর নবী দুলাল, নেতারা ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, আবু সিদ্দিক মানিক ও কামাল হোসেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝