রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণভোট দাবিতে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের কর্মসূচি ইসলামী ৮ দলের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১০২)
X

দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

দলগুলো দাবি করছে—জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণভোট আয়োজনসহ সরকারের নানা বিষয়ে কার্যকর পদক্ষেপের জন্য তারা দেশের জনগণকে রাজপথে নামাতে চায়। 
 
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ সংক্রান্ত আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তা ছাড়া সংবাদ সম্মেলনে ১৩ ও ১৪ নভেম্বর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বলা হয়, ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে।
 
১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ নভেম্বর আন্দোলনরত দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং যদি সরকার দাবি মেনে না নেয়, তবে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝