রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধ শক্ত প্রহার, পরিণতি হবে ভয়াবহ: রেজাউল করীম"
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ৮৯)
X

বাংলাদেশের জনগণ বিএনপির আসল উদ্দেশ্য বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে, তাদের পরিণতি ভয়াবহ হবে। ছাত্র-জনতা রাস্তায় নামলে তারা বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত আট দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, ঐকমত্য কমিশনে সবাই গণভোটের পক্ষে মত দিলেও এখন কেউ কেউ গণভোট নিয়ে টালবাহানা করছে। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণভোটের ব্যাপারে বলেছে, যেদিন নির্বাচন সেদিনই গণভোট। আলোচকরা তখন প্রশ্ন তুলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ। জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখনই জাতীয় নির্বাচন বৈধতা পাবে। অন্যথায় এই নির্বাচন অবৈধ হবে।

রেজাউল করীম বলেন, আজ দেশে দুই শ্রেণির মানুষ—এক শ্রেণি দেশপ্রেমিক, আরেক শ্রেণি ক্ষমতালোভী। আওয়ামী লীগ দেশপ্রেমিক ছিল না, তারা ছিল কেবল ক্ষমতার প্রেমে মত্ত। এখন তারা বাংলাদেশের মাটি ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নিচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখন নব্য ফ্যাসিস্ট হবার স্বপ্ন দেখছে, যারা গণভোটের আগে টালবাহানা করছে, তাদের পরিণতিও ভয়াবহ হবে। বাংলাদেশের মানুষ আজ স্পষ্টভাবে বলছে—জুলাই সনদের আইনি ভিত্তিই প্রথম, এরপর জাতীয় নির্বাচন।

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন। দুপুরের আগেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল এসে পল্টন মোড়ে সমবেত হয়, যেখানে আট দলের নেতারা একযোগে জুলাই সনদের বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝