রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদিরাম পালায়নি কিন্তু হাসিনা পালিয়েছেন: মঈন খান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২২ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৮:২৪ পিএম  (ভিজিট : ৯০)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বাংলাদেশের মানুষ ক্ষুদিরাম। কিন্তু ফাঁসির পরেও ক্ষুদিরাম শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি। ক্ষুদিরাম বশ্যতা স্বীকার করে নাই । সেটাই হচ্ছে বাংলাদেশের মানুষের আদর্শ।

আজ রোববার  (৯ নভেম্বর) সকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালের ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিশতিয়া, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝