রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার আসনে নির্বাচন করতে এনসিপির মনোনয়ন গ্রহণ জোবায়েরের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১০২)
X

ফেনী-০১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।

রোববার (০৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। জানা যায়, তিনি ফেনী-০১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন রয়েছেন।

এহসানুল মাহবুব জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন।

এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে জড়িত। তার পিতা আমিনুল ইসলাম এবং মাতা রাশেদা আকতার দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

মনোনয়ন ফরম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝