রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর-৪কে,মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি মাওলানা মিজানুরের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৪:৫৯ পিএম  (ভিজিট : ৮৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর খেলাফত মজলিস জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিতে পেরেছে। আমি দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের সুখে দু:খে পাশে থেকেছি, ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে মাদক ও সন্ত্রাসমুক্ত ফরিদপুর-৪ আসন গড়ে তুলবো। 

গতকাল শনিবার  (৮ নভেম্ববর)কালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন মিজানুর রহমান।

তিনি আরো বলেন, বিগত দিনগুলোতে ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছেন সকলেই দূর্নীতি করেছেন, এলাকার উন্নয়ন করেননি। আমি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না অনিয়ম, দূর্নীতি। 

জনসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, মাওলানা মিজানুর রহমান ফরিদী, সেক্রেটারি মুফতি আবু নাসের আয়ুবী প্রমূখ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝