রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ৪:২৪ পিএম  (ভিজিট : ১৩০)
X

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৈৗধুরী নায়াব ইউসুফ বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকবেলা করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন ও কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছে, এখন আর কোনো অপশক্তিকে বরদাস্ত করা হবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে সব সমস্যার মোকাবেলা করা হবে।

তিনি আরো বলেন, ফরিদপুরকে শান্তিময় ফরিদপুর হিসেবে গড়ে তুলতে চাই যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।
জনসংযোগকালে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,  বেনজির আহমেদ তাবরিজ সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝