রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ বছরে ক্ষমতায় না এলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১২৯)
X

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায়। আর যদি সেটি না হয় তবে রাজনীতিই ছেড়ে দেবার কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দলটি তাদের প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা দিয়েছে। 

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি এই ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হবো, ক্ষমতায় যাবো, সরকার গঠন করবো।

দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই রাজনীতিতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করবো না। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। নাহিদ বিশ্বাস করেন, তাদের দল ইতোমধ্যে অনেক পথ পাড়ি দিয়েছে। তিনি বলেন, আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যে জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝