রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এরশাদ উল্লাহর ওপর হামলা, দ্রুত গ্রেপ্তার চায় ফখরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ১১০)
X

গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি নগর বিএনপির আহ্বায়ক। এ সময় আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

এদিকে এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে দ্রুতই হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটি। এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানায়, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম মহনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝