রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ হতে পারেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৯১)
X

জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। এছাড়া, স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, তিনি ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে এই আসনের প্রার্থী ঘোষণা করেনি।

ঢাকা-১৮ আসনটি উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩-৫৪ ওয়ার্ড এবং বৃহত্তর উত্তরায় ৬টি থানা এলাকাকে নিয়ে গঠিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদান এবং তার প্রার্থী হিসেবে মনোনয়ন তরুণ ভোটার ও জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, তবে ৬৩টি আসন এখনও ফাঁকা রয়েছে। ঢাকা-১৮ তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যেখানে মীর স্নিগ্ধর মনোনয়ন নিয়ে গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝