রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৯১ আসনে নির্বাচনী লড়াইয়ে গণসংহতি আন্দোলন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১০১)
X

গণসংহতি আন্দোলন ৯১টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া- ৬ আসন থেকে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিচিতি এবং আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

অনুষ্ঠানে সাকি জানান, প্রগতিশীল, উদার মধ্যপন্থি দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে।

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝