রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে: নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৫৯)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দীর্ঘ চিকিৎসার পর মারা যান জুলাই আন্দোলনের সময় গুরুতর আহত গাজী সালাউদ্দিন।

নাহিদ ইসলাম শহীদ পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, “জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের আমরা কখনও ভুলে যেতে পারি না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত। শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদি সহায়তাও নিশ্চিত করতে হবে।”

তিনি জানান, দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার। তাদের ত্যাগই আমাদের প্রেরণা।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝