রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ অ্যাটর্নি জেনারেলের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১০১)
X

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঘোষণা দিয়েছেন, সময় হলে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। আজ বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নির্বাচনে অংশের বিষয়ে আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবো। 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে (পরের দিন একটি আসনে মনোনয়ন স্থগিত) সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেদিন ঝিনাইদহের চারটি আসনের মধ্যে শুধু ঝিনাইদহ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।

এর মধ্যে ঝিনাইদহ-১ আসন অ্যাটর্নি জেনারেলের জন্য ও ঝিনাইদহ-২ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনের জন্য বিএনপি রেখে দিয়েছে বলে জানা গেছে।

আ.দৈ. কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝