রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিবন্ধন না পেয়ে অনশন শুরু তারেকের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনের মাধ্যমে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল তিনি নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল তিনটায় যখন ইসি সচিব আখতার আহমেদ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানান, তখন তারেক বিমর্ষ হয়ে পড়েন। ব্রিফিং শেষ হওয়ার পরপরই তিনি ইসি সচিব এবং অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সচিবের দপ্তর থেকে ফিরে এসে অনশনে বসে পড়েন।

তারেক বলেন, নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো সন্তোষজনক উত্তর দিচ্ছে না। এদিকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, এক মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি (ডেসটিনি-২০০০-এর কর্ণধার রফিকুল আমিনের দল বাংলাদেশ আমজনগণ পার্টি)। এর আগে জাতীয় লীগের নিবন্ধনের কথা ঘোষণা করেছিল ইসি; পরে সব ফাঁস হওয়ার পর তা স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হচ্ছি না। রাজনীতি কি শুধু বুর্জোয়াদের জন্য? নিবন্ধনের ঘোষণা নয়-যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, তারা জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এসব দলের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করা হবে। কোনো আপত্তি না থাকলে বা আপত্তি নিষ্পত্তির পর ইসি চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করবে।

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন এবং বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝