রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের নেতা গ্রেফতার
মোঃ মাসুদ সরদার গৌরনদী (বরিশাল)
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম  আপডেট: ০৩.১১.২০২৫ ৮:৫২ পিএম  (ভিজিট : ৯৩)
X

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে পুলিশ।  গতকাল রোববার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে আটক করা সম্ভব হয়েছে। আটক গোলাম মাহতাবের কাছ থেকে সরাসরি ইয়াবা না পাওয়া গেলেও তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

এ বিষয়ে জানতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ড ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে আটক করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত গোলাম মাহতাবকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়ে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, ‘আমি শুনেছি মাদক সেবনকালে গোলাম মাহতাবকে আটক করেছে পুলিশ। দল মাদক সেবন-বিক্রি বা সেল্টার কোনোটিকেই প্রশ্রয় দেয় না। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝