সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ বেঁচে থাকলে বলিউডকেও ছাড়াতেন: অহনা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ যদি বেঁচে থাকতেন, তবে দেশের চলচ্চিত্র শিল্প বলিউডকেও ছাড়িয়ে যেত- এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মত প্রকাশ করেন।

অহনা বলেন, “সালমান শাহ এখনো অনেকের অনুপ্রেরণা। তার স্টাইল, পোশাক, অভিনয়ভঙ্গি- সবই আজও অনুসরণ করা হয়। তিনি যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যেত। এমনকি বলিউডকেও পেছনে ফেলত।”

তিনি আরও বলেন, “একটা ছবি সব সময় ভাইরাল হয়- শাহরুখ খান, গৌরী খান, সালমান শাহ ও তার স্ত্রী একসঙ্গে। ওই ছবিটাই বলে দেয়, সালমান শাহ কতটা স্টাইলিশ ও সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। তার মতো নায়ক হওয়া এত সহজ না।”

অহনা মনে করেন, সালমান শাহ বেঁচে থাকলে দুই দেশের চলচ্চিত্র অঙ্গনে সেতুবন্ধন তৈরি হতো। তার ভাষায়, “ভাবুন তো, সালমান শাহ আর শাহরুখ একসঙ্গে সিনেমায়! তখন বাংলাদেশের শিল্পীরা বলিউডে কাজ করতেন, আর ওখানকার তারকারা আসতেন ঢালিউডে।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একাধিক তদন্ত সংস্থা ঘটনাটি তদন্ত করে। সব প্রতিবেদনে এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও, সালমান শাহর পরিবার বরাবরই এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এসেছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝