রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির স্বৈরাচার প্রবণতা নোট অব ডিসেন্টে প্রকাশ: তাহের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১২৬)
X

জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে তার মাধ্যমে দলটির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা আছে। ভেতরে ভেতরে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েস আছে মনে হচ্ছে, যে কারণে স্বৈরাচার হওয়ার যে রাস্তা আমরা বন্ধ করতে চাচ্ছিলাম তারা করতে দিচ্ছে না।

নায়েবে আমির বলেন, বিএনপি আজ কী নিয়ে লড়াই করছে, তারা মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে ৩১টি দল মিলে আমরা সংস্কারের একটি জায়গায় ঐকবদ্ধ হয়েছি। বিএনপিও হয়েছে। তারা সনদে সাইন করেছে। আমি আর সালাহউদ্দিন সাহেব একসাথে ছিলাম। একসাথেই তো ঐক্যবদ্ধ হয়েছি। আবার যেদিন সাইন হয়েছে সেদিনও আমি আর ফখরুল সাহেব পাশাপাশি ছিলাম। এবং সম্ভবত উনার ড্রেসটাও আমার চেয়ে পরিপাটি ছিল। মানে হাসিখুশি ঈদের মতো নতুন ড্রেস পরে সাইন করেছে। এমন না যে উনাদের কেউ ধরে বেঁধে এনেছেন জোর করে, উনাদের চেহারাটা মলিন। সিগনেচার করার সময় কলম কাঁপছে সেটাও দেখিনি সেদিন। মানে তারা বুঝে শুনে সাইন করেছে। হঠাৎ কোনো একে রাতে উনারা কী স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে উঠেই উল্টাপাল্টা বলছেন।
 
সংস্কার বাংলাদেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসির জন্য অনিবার্য উল্লেখ করে তাহের বলেন, সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস মানি না। সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা জিরো। কারো চাপে মাথা নত কইরেন না। আপনারা সব দলকে খুশি করতে চান এরকম আমরা শুনতেছি। কোনো দলকে খুশি করা আপনার কাজ না। আপনার কাজ জাতিকে খুশি করা।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝