রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপুল সংখ্যক মানুষ বাইরে রাখা হলে নির্বাচন গৃহযুদ্ধ হতে পারে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৯৯)
X

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশকে বাঁচাতে গেলে ঐকমত্য সৃষ্টি করতে হবে। বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। 

বর্তমান প্রশাসনিক কাঠামো জামায়াত, বিএনপি ও এনসিপির কাঠামো। এই কাঠামোর মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ শনিবার (১ নভেম্বর) বিকেলে রংপুরে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, গত ১১ বছর জাতীয় পার্টি স্বাধীন ছিল না। নির্দলীয় ও জবাবদিহিমূলক সরকার ছাড়া দলীয়করণ করা প্রশাসন দিয়ে দেশে নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। জাপা মহাসচিব বলেন, ‘সুষ্ঠু ভোটের নিদর্শন পেলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে।

 দেশে অর্থনৈতিক সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এসময় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচনের প্রশাসনিক ছক আঁকা হয়েছে, এমন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়।’ এ সময় জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝