বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
স্বাধীনতার পর সবাই হিন্দুদের ব্যবহার করে নিজেদের উন্নয়ন করেছে: গোলাম পরওয়ার
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম  আপডেট: ৩১.১০.২০২৫ ৪:৩৭ পিএম  (ভিজিট : ৮৭)
X

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,মহান স্বাধীনতার পর হিন্দুদের ব্যবহার করে ক্ষমতাসীনরা নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। যারাই রাষ্ট্রীয় ক্ষমতা গেছেন এবং দেশ পরিচালনা করেছেন তারা সবাই হিন্দুদের ব্যবহার করেছেন। কিন্তু হিন্দুদের ভাগ্য পরিবর্তনে তেমন কিছু করেননি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামি সরকার। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে, এসব হুমকিতে এবার হিন্দুরা আর ভয় পাবে না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
আজ  শুক্রবার (৩১ অক্টোবর) খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াত সেক্রেটারি বলেন, যারা ৫৪ বছর দেশ চালিয়েছে তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজরা সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তন আনতে চাই। আমরা লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকি আছে সেটি হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেড় হাজার জীবন, ৪০ হাজারের আহতের মধ্যদিয়ে চব্বিশের পরিবর্তন। ঢাবি, চবি, রাবি, জাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের সেই বার্তাই দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে ইনশাআল্লাহ।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দী এবং উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মো. মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার ও প্রভাষক প্রশান্ত কুমার মণ্ডল।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝