রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসির প্রতীকের তালিকায় প্রকাশ
এনসিপিই পাচ্ছে ‘শাপলা কলি’
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম  আপডেট: ৩০.১০.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ১২২)
X

অনেক আন্দোলন, আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় ফুলের ‘শাপলা কলি’ প্রতীক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দৃঢ় অবস্থান এবং দাবির প্রেক্ষিতে নানা হিসেবে নিকেস  শেষে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় শাপলা প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

এতে আরও বলা হয়, উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। এ বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিত করা প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা দেওয়া হবে না। কমিশন বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দেবে এবং পরে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝