রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমিরের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৯৭)
X

ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রসিকতার ছলে তিনি বলেন, ‘আমাদের বদনাম দেওয়া হয়-জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?’

রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশি প্রবাসীদের সংগঠন কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস-এর আয়োজনে স্থানীয় সময় সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন মা সন্তান জন্ম দেন, দুধ পান করান, লালন-পালন করেন-তবু তাঁকে পুরুষের সমান ৮ ঘণ্টা কাজ করতে হয়। এটি নারীর প্রতি অবিচার।’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনব। ঠিক কত ঘণ্টা হবে তা এখনই বলা যাচ্ছে না, তবে আট ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা করা যায় কি না, তা বিবেচনা করব।’

জামায়াত আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। তিনি বলেন, ‘পরবর্তী সরকার যেই হোক, তাদেরকে অবশ্যই এই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।’

ভাষণে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে। “দেশে যাঁরা উদ্যোক্তা হতে চান, তাঁদের সুযোগ দিতে হবে। উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে হবে,” বলেন তিনি।

নারীর কর্মঘণ্টা কমানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নারীদের ঘরে বন্দী করতে চাই না। তাঁরা কর্মক্ষেত্রে অপরিহার্য। তবে মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বের বাস্তবতা বিবেচনায় তাঁদের ওপর চাপ কমানোই আমাদের লক্ষ্য।’

নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে বক্তৃতা দেন জামায়াত আমির। তাঁর বক্তব্যে মূলত উঠে আসে-ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ভারসাম্য পুনর্গঠনের অঙ্গীকার।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝