রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওমরাহ শেষে দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ১২৬)
X

দেশে ফেরা এবং পবিত্র ওমরাহ করার জন্য নভেম্বরকে বেছে নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে নাকি সৌদি আরব থেকে তিনি দেশে ফিরবেন তা জানা যায়নি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর জানান, তারেক রহমান পবিত্র ওমরাহ শেষে নভেম্বরে দেশে ফিরবেন।

তিনি জানা, আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন তারেক রহমান। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন।

তিনি জানান, নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে তারেক রহমান সৌদি আরব যাবেন।

তিনি আরও জানান, তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে আসবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝