বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগকে এভাবে বাদ দেওয়া উচিত নয়: জিএম কাদের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৪৫)
X

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,  যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় দাবি করে জিএম কাদের বলেন, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে।

দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি। আপনারাও টিকতে পারবেন না।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের পথে নামতে হবে। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝