এনসিপির ৪ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে
নিজেস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধিদলে আরও আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন সরকার থেকে দলীয় লোক অপসারণে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।
আ.দৈ/আরএস




















