রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অপরাধ: ডা. শফিকুর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৩৭ পিএম  আপডেট: ১৮.১০.২০২৫ ৮:৩৯ পিএম  (ভিজিট : ১০৭)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। এসব মন্তব্য অপরাধের শামিল। আজ শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড একাউন্টের এ পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আজ শনিবার নিজের খেরিফাই পোস্টে তিনি বলেন, ‘দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না। কেউ এমন আচরণ করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না।’

জামায়াত আমির আরও বলেন, ‘সকল ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দিবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় মন্তব্য করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী এখানে জড়িত। জুলাই যোদ্ধাদের সঙ্গে জড়িত কেউ এ ঘটনায় সংশ্লিষ্ট নয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝