রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদে অংশগ্রহণ নিশ্চিত, সই সিদ্ধান্ত এখনও হয়নি: জামায়াত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ৯৯)
X

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী, তবে সই করবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি। বৃহ্স্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনারে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

শুধুমাত্র ঐকমত্য হওয়া সুপারিশগুলো গণভোটের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হলে গুরুত্ব হারাবে গণভোট। তাই নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। এ ছাড়াও উভয় কক্ষে পিআর দিতে হবে। গণভোট ছাড়া এ দাবিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারকাজ বিষয়গুলো আগামী সংসদ অধিবেশন এবং আদালতে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্রের বীজ বুনেছিলো একটি দল। ঐকমত্য কমিশন আর সব রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় তা ধোপে টেকেনি।

তিনি দাবি করেন, কিছু উপদেষ্টা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিজেদের পছন্দের লোকদের প্রশাসনে বসিয়ে বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝