রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতায় গেলে ঘুষ দুর্নীতি বন্ধের উদ্যোগ নেবে বিএনপি: মির্জা ফখরুল
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৬:০৭ এএম  আপডেট: ১৬.১০.২০২৫ ৬:১০ এএম  (ভিজিট : ১৫৪)
X

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশে ঘুষ,দুর্নীতি বন্ধেকার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেছেন, ঘুষ ও দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, যা ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে।  তবে বিএনপি ক্ষমতায় গেলে এসব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে, তখন চোখের পানি ফেলতে ফেলতে তিনি বলেছিলেন- আজ আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, একদিন দেশের মানুষ তোমাকে দেশ থেকে উচ্ছেদ করবে। আজ সেটাই হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে উচ্ছেদ হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘জুলাই মাসে ছেলেরা আন্দোলন শুরু করেছিল, তখন আমরাও তাদের সঙ্গে ছিলাম। সবশেষে ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সেই গণআন্দোলনের ফলেই শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে পালাতে হয়েছে।’

আগামী জাতীয় নির্বাচনে সবাইকে একত্রিত হয়ে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।  মির্জা ফখরুল এর আগে সদর উপজেলার গড়েয়া, শুখানপুকুরী ও আউলিয়াপুর ইউনিয়নবাসীসহ শিক্ষক, সুশীলসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় করেন।  এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝