রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনগণ পিআর বুঝবে কীভাবে, আমি নিজেই বুঝি না : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ১১২)
X

আমি নিজেই পিআর বুঝি না, জনগণ বুঝবে কীভাবে বলে মন্ত্যব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,"দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না ৷ গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। এসব দাবিদাবা- মিছিল করে তারা নির্বাচনটা পন্ড করতে চায়" 

তিনি বলেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকী মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্তিত্বরতা কাটান। আর হিংসার রাজনীতি চাইনা ৷ হিন্দু মুসলিমের বিভেদ চাইনা ৷ সবাই মিলে শান্তিতে থাকতে চাই ৷

বিএনপির মহাসচিব বলেন, অতীতে সরকারে ছিলাম তাই সরকার কিভাবে পরিচালনা করতে হয় জানি আমরা। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে ৷ কৃষকদের সবচেয়ে বেশি মনযোগ দেওয়া হবে ৷

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব৷ বিভাজন আমরা সৃষ্টি করতে চাইনা৷ জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন ৷ আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই ৷ আমি আপনাদের ছেড়ে যায় নি ৷

উক্ত সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝