বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শাপলা’ না পেলে ইসির নিবন্ধন প্রত্যাখ্যান করবে এনসিপি: সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:১৯ পিএম   (ভিজিট : ১১২)
X

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। 

শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। এ নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবে কমিশনকেই নিতে হবে।”তিনি আরও বলেন, “ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইচ্ছা করলেই কমিশন শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।”অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’

এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, বর্তমান নির্বাচনী বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ বিষয়ে তারা ইসির সঙ্গে একাধিক বৈঠক করেছে ও লিখিতভাবে চিঠি দিয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, প্রয়োজনে তারা এই প্রতীকের দাবিতে রাজপথে আন্দোলন করবেন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝