সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৪১)
X

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট ) উপস্থাপন শুরু হয়েছে।


রোববার (১২ অক্টোবর) প্রথম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করছে। শুরুতে প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।


এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী যুক্তি তুলে ধরবেন। শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। এই যুক্ততর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।


প্রসিকিউশনের যুক্তিতর্ক প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন।


এই মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। মামলায় মোট ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।


এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করছেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত থাকেন।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল—মামুনের পক্ষে রয়েছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।



আ.দৈ/ফো


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝