বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কিছু মহল ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়: ফখরুল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ১১৭)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন আছে, আমরা এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহ এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের একমাত্র কথা দেশে গণতন্ত্র ফেরাতে চাই। আমরা একটি নির্বাচিত পার্লামেন্ট চাই। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই।

বিএনপি মহাসচিব বলেন, প্রফেসর ইউনুস নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সারা পৃথিবীর নেতারা তাকে সম্মান করেন। আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করবেন। সেই নির্বাচনে আমরা একটা পার্লামেন্ট ও একটা নতুন সরকার পাব।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আগেও অনেক চেষ্টা হয়েছে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর ৪ মাস পর একটা নির্বাচন হবে। নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে, এই নির্বাচনের মাধ্যমে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে। সরকার পাবে। জনপ্রতিনিধি পাবে।

তিনি বলেন, আমাদের দাবি তো একটাই। আমরা ১৫ বছর লড়াই করেছি শুধু একটা নির্বাচনের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর কারাগারে অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখন পর্যন্ত বিদেশ অবস্থান করছেন ১৮ বছর ধরে। আমাদের ৬০ লাখ নিরপরাধ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলীসহ ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। এই মূল্য আমরা পরিশোধ করেছি।

স্মরণ সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা এখন আর সময় নষ্ট করবেন না। যারা বিএনপির ভালো চান, বিএনপির কে ভালোবাসেন, বিএনপির অঙ্গ সংগঠনের ভাই-বোনেরা মায়েরা আপনারা নেমে পড়েন, ধানের শীষে নির্বাচন করতে নেমে পড়েন। তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরিচালিত করেছে। যারা বাংলাদেশের সর্বনাশ করেছে। কোনোদিনও যাতে তারা ক্ষমতায় আসতে না পারে। তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন।

মির্জা ফখরুল হান্নান শাহের স্মৃতিচারণ করে বলেন, আমার সুযোগ হয়েছিল একবার হান্নান শাহের সঙ্গে জেলে যাওয়ার। আমরা ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর হয়েছিলাম। তখন আমি দেখেছি, তার গুণের কথা বলে শেষ করা যাবে না।

এ সময় তিনি গাজীপুর-৪ কাপাসি আসনে বিএনপির প্রার্থী হিসেবে হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানকে পরিচয় করিয়ে দেন। তার হাত তুলে সকলের কাছে তার জন্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। এতে আরও বক্তব্য দেন হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ অনেকে।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝