সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাসিনার সঙ্গে সহযোগিতায় ৫ উপদেষ্টা: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১০৯)
X

সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন অভিযোগ করেন।  রাশেদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।

ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে অভিযোগ করে রাশেদ খান বলেন, গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।

ঐক্যমত কমিশনের মধ্যে দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকতো, তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো; গণভোটের দরকার হতো না।

রাশেদ খান আরও বলেন, আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি। কিন্তু আজকের বৈঠকে মতপার্থক্য দেখা গেছে। যদি এভাবে চলতে থাকে, আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝