বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বৈঠকে সিইসির নীরবতা দুই ঘণ্টা, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৪৯)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। অদৃশ্য শক্তির হাত রয়েছে। 

নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি, কেন তারা দেবেন না শাপলা। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি- হয় প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এই নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।

তিনি বলেন, শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। অধিকারের প্রশ্নে আপস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না, নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝