রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না: ইবি উপাচার্য
সাকিব আসলাম, ইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:০২ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৪:০৫ পিএম  (ভিজিট : ৯৭)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরীক্ষা, ভাইবা এবং একাডেমিক রেজাল্ট তিনটি সমন্বয়ে সর্বোচ্চ মেধায় যে আসবে তাকে আমরা সিলেক্ট করবো। এখানে মেধা এবং যোগ্যতাই হবে মাপকাঠি। এছাড়া কোনো ধরনের মাপকাঠি এখানে নাই।  

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপাচার্যের বাসভবনে চলমান নিয়োগ বোর্ড প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম নিয়োগ বোর্ড এবং প্রথমেই ফ্রেশ নিয়োগ হতে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না।

ফ্যাসিস্টের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি মনে করি বোর্ড সম্পূর্ণ ভাবে যে মানসিকভাবে প্রস্তুত। আমাদের এখানে এক্সপার্ট আছে, সিন্ডিকেট সদস্য আছে এবং উপাচার্য আছে, সুতরাং চেয়ারম্যান যে মানসিকতার হোক না কেন এখানে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। 

উল্লেখ্য, ইউজিসি থেকে ছয়টি পদে অর্থছাড়ের সিদ্ধান্তের পর গত ৩ আগস্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞাপিত বিভাগগুলো হলো ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝