রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে তিন বিদেশি শক্তির মাধ্যমে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ১০৭)
X

দেশের ওপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে তিনটি বিদেশি শক্তি সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়া হয়েছিল সতর্কবার্তা হিসেবে, যেন কেউ তাদের বিরুদ্ধে আর কথা না বলে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে-এর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। এ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতৃত্বের কারণেই পরাশক্তিগুলো দেশের ওপর রাজনৈতিক প্রভাব ও আগ্রাসন বিস্তার করতে পেরেছে। দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, ভালো উদাহরণ তৈরি করতে হবে।’

আলোচনা সভায় ছাত্রদল নেতারা আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান এবং বিদেশি প্রভাব মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝