রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৯৫)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, এর জন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্রামগঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন। সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে।’ 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম, তা গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে। 
শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।’ 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না, জনগণকে তারা ধোকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

মহাসমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।  বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর ষড়যন্ত্র নির্বাচন শিক্ষক

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝