রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন বৈঠকে ড. ইউনূসের সঙ্গে কী আলাপ হয়েছিল, জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:০১ এএম   (ভিজিট : ১০৯)
X

চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরই জাতীয় নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে যায়। এজন্য এই বৈঠকটিকে একটি ঐতিহাসিক বৈঠক হিসেবে বলা হয়েছিল। তবে সেখানে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল সে বিষয়ে তেমন কোনো তথ্য গণমাধ্যমে আসেনি।

সম্প্রতি বিবিসি বাংলার পক্ষ থেকে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে দেশে ঘটে যাওয়া নানা প্রশ্নের জবাব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল তা জানিয়েছেন তারেক রহমান।

তারেক রহমানের কাছে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়— নির্বাচনের বাইরে ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা?

জবাবে তারেক রহমান বলেন, ড. ইউনূস একজন বিজ্ঞ মানুষ। সৌজন্যতার স্বরূপ অনেক কথা হবে এটিই স্বাভাবিক। নির্বাচনের বাইরেও বেশ কিছু কথা হয়েছে। ড. ইউনূস জানতে চেয়েছিলেন— জনগণ যদি আপনাদের সুযোগ দেয়; তাহলে দেশের জন্য আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন— দেশের মানুষকে, দেশের জনগণকে আমার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছি। তাছাড়া এর বাইরেও আরও কিছু কথা হয়েছে।

সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তারেক রহমান।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝